ভোলায় জেলা ও দায়রা জজের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় জেলা ও দায়রা জজের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন

ভোলায় জেলা ও দায়রা জজের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন

ভোলায় জেলা ও দায়রা জজের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন




ভোলা প্রতিনিধি॥ ভোলায় জেলা ও দায়রা জজের কাছে নিরাপত্তা চেয়ে লিখিত আবেদন করেছেন বিচার বিভাগীয় (আদালতের) কর্মচারীরা। রোববার সকালে লিখিত আবেদন করেন তারা।

 

 

চরফ্যাশনে আইনজীবী ও আদালত স্টাফদের মধ্যে হামলা, সংঘাত ও দ্বন্দ্বকে কেন্দ্র করে ওই আদালতের ২২ স্টাফ নিরাপত্তাহীনতায় রয়েছেন।

 

 

জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হকের কাছে লিখিত আবেদনে বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা উল্লেখ করেন, গত মঙ্গলবার চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে নিয়মবহির্ভূতভাবে একটি হত্যা মামলার মূল নথির ফটোকপি চেয়ে না পেয়ে ক্ষিপ্ত হন অ্যাডভোকেট হারুন অর রশিদ ও তার সহকারী ইউসুফ।

 

 

পরে এরা লাঠিসোটাসহ বহিরাগত কয়েকজনকে নিয়ে হামলা করে স্টাফদের ওপর। এতে আহত হন সেরেস্তাদার কমল দেব, পেশকার আবুল কালাম আজাদ, অফিস সহায়ক তাপস চন্দ্র দাস।

 

 

এদের রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এর পরও স্টাফদের হুমকি-ধমকি দেয়া হচ্ছে।এসব ঘটনার প্রতিবাদে ভোলা জেলা সদরে মানববন্ধন, সমাবেশ করেন কর্মচারীরা।

 

 

এদিকে হামলাকারী আইনজীবীর সনদ বাতিলের জন্য বার কাউন্সিলে আবেদন করা হয়েছে বলে জানান বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দিন। ওই আদালতের স্টাফরা এখন নিরাপত্তাহীনতায় রয়েছেন।

 

 

অন্যদিকে চরফ্যাশন আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট মো. মোজাম্মেল হক মামলার কপি চাইতে গিয়ে অ্যাডভোকেট হারুন হামলার শিকার হয়েছেন। তারা ওই আদালতের অভিযুক্ত স্টাফদের অপসারণ দাবি করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD