ভোলায় জমজমাট ভ্রাম্যমাণ ফুলের দোকানে ফুল বিক্রি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় জমজমাট ভ্রাম্যমাণ ফুলের দোকানে ফুল বিক্রি

ভোলায় জমজমাট ভ্রাম্যমাণ ফুলের দোকানে ফুল বিক্রি




ইমতিয়াজুর রহমান।।পহেলা ফাল্গুন ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ভোলার বিনোদন স্পট, মার্কেটের সামনে ও রাস্তার মোড়গুলোতে ফুলের পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা।এসব ফুল ব্যবসায় জড়িত অনেক উদ্যোক্তারাই তরুণ। তারা অধিকাংশই কলেজ শিক্ষার্থী। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস সবচেয়ে বেশি ব্যস্ত ফুল ব্যাবসায়ীরা তাদের কাছে ফেব্রয়ারি মাস ফুল ব্যবসার উৎসব হিসেবেও বিবেচিত। এ সময়কে কেন্দ্র করে ভোলার ফুল ব্যবসায়ীদের থাকে বিশেষ প্রস্তুতিও।

ভোলায় ক্রেতাদের আকৃষ্ট করতে ফুলের দোকানে শোভা পাচ্ছে গোলাপ, রজনীগন্ধা, চন্দ্র মল্লিকা, গাঁদা, জিপশি, ডালিয়া, গ্লাডিওলাশ সহ হরেক রকমের বাহারী ফুল। তবে দোকানগুলোতে গোলাপ ও রজনীগন্ধাই বেশী বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এছাড়াও রাস্তার পাশে এই দিনগুলোকে কেন্দ্র গড়ে উঠে অসংখ্য ফুলের দোকান। বাহারী সব ফুলের পসরা সাজায় তরুন ব্যাবসায়ীরা।

বসন্ত দিবস ও বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে লাভের আশায় তারা ফুলের পসরা সাজিয়ে বসেছে। ভোলার বিনোদন স্পট, মার্কেটের সামনে ও রাস্তার মোড়গুলোতে দেখা যাচ্ছে এসব ভ্রাম্যমাণ ফুলের দোকান। পুজি সল্প তবে লাভের অঙ্ক মোটেও স্বল্প নয়।

ভোলা সদরের খন্ডকালিন ফুল ব্যাবসায়ী মা টেলিকম এর মালিক, হাফিজুর রহমান বলেন। আমাদের আছে রজনীগন্ধা,গেল, গাধা, কাঠ বেলি, জারবারা,বকুল ফুল ।এছারা গোলাপ ও জিপ্সির চাহিদা বেশি।গত বছরের চেয়ে এবার ফুল বেশি বিক্রি হবে আমার আশা।

ভ্রাম্যমাণ এসব ফুলের দোকানিরা জানান- প্রতিবছর আমরা বন্ধুরা মিলে অল্প অল্প করে প্রত্যেকে পুঁজি দিয়ে এই ফুলের ব্যবসা দেই। লাভের আশায় নয় বরং আমরা মজা করার জন্যই দেই। তবে মোটামুটি লাভের মুখই দেখি আমরা। যা দিয়ে আমাদের হাত খরচ ও লেখাপড়ার খরচও মিটে কিছুটা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD