ভোলায় ঘরে থাকা কর্মহীন পরিবারের মাঝে তোফায়েল আহমেদের ত্রাণ বিতরণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ঘরে থাকা কর্মহীন পরিবারের মাঝে তোফায়েল আহমেদের ত্রাণ বিতরণ

ভোলায় ঘরে থাকা কর্মহীন পরিবারের মাঝে তোফায়েল আহমেদের ত্রাণ বিতরণ

ছবি: সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষে ত্রাণ বিতরণ করছেন ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শওকত হোসেন




ভোলা প্রতিনিধি॥ ভোলায় করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন ৭০০ দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ। পৌরসভার ৪নং ওয়ার্ডে এ ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে তার ব্যক্তিগত তহবিল থেকে ১০ কেজি করে চাল, ২ কেজি আলু, ১ কেজি ডাল ও সাবান ত্রাণ হিসেবে বিরতণ করা হয়।

 

বুধবার সকালে তোফায়েল আহমেদের পক্ষে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে দরিদ্র মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেন ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শওকত হোসেন । কাউন্সিলর শওকত হোসেন বলেন, আমি আমার প্রিয় নেতা তোফায়েল আহমেদের নির্দেশে তার প্রদত্ত ত্রাণ ঘরে থাকা কর্মহীন দরিদ্র মানুষের কাছে নিজে গিয়ে পৌঁছে দিচ্ছি।

 

তিনি আরও বলেন, আমি সব সময় দরিদ্র মানুষের পাশে রয়েছি। তাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হয়েছি। আজ তাদের কাছে নিজের হাতে ত্রাণ পৌঁছে দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। এর আগে সকালে তিনি পৌর ৪নং ওয়ার্ডের তিন রাস্তার মোড় এলাকায় সামাজিদ দুরত্ব বজায় রেখেও ত্রাণ বিরতণ করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ডের পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবু মেলেটারি, জেলা শ্রমিক লীগের সাংগঠিনিক সম্পাদক মো. ফারুক, শ্মশান কালি মন্দির কমিটির সভাপতি কমল বৈদ্দ্যসহ প্রমুখ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD