সংবাদ শিরোনাম:

ভোলায় খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:27:08 pm, Thursday, 14 March 2019
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।।ভোলা সদর উপজেলায় খালের পাশ থেকে মো. হারুন কবিরাজ (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।নিহত হারুন কবিরাজ উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম চরপাতা গ্রামের মালেক কবিরাজের ছেলে।বৃহষ্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পশ্চিম ইলিশা দারোগার খালের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে পশ্চিম ইলিশা ৪নং ওয়ার্ডের দারোগার খালের পাশে মো. হারুন কবিরাজ নামের এক যুবকের মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মুখে বিষের গন্ধ আছে এবং পারিবারিক দ্বন্দের কারনে সে আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানায় পুলিশ।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. মোক্তার হোসেন জানান, সকালে মো. হারুন কবিরাজ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার মুখ থেকে বিষের গন্ধ আসছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

ক্ষুধার্ত বাবাকে খাওয়াতে চা-রুটি নিয়ে গেল শিশুসন্তান

ভোলায় খাল থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 09:27:08 pm, Thursday, 14 March 2019