সংবাদ শিরোনাম:

ভোলায় ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের বিক্ষোভ মিছিল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:30:53 pm, Wednesday, 7 April 2021
  • 26 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের সেভেন স্টার ব্রিক ফিল্ডের নির্গত ধোঁয়া, ছাই ও গ্যাসের দ্বারা প্রায় ১৫০ একক জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে ক্ষতি পূরণের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কৃষক ও তাদের পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম চরপাতা গ্রামের ওই ব্রিক ফিল্ডের সামনের সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা ও তাদের পরিবারের সদস্যরা।

এসময় বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত কৃষক মো. মিজানুর রহমান, মো. জসিম উদ্দিন, সিদ্দিক খালাশী, সফিকুল ইসলামসহ প্রমুখ। তারা অভিযোগ করে বলেন, আমরা কৃষি কাজ করে জীবন-জীবিকা নির্বাহ করি। বিভিন্ন ব্যাংক ও এনজিওর থেকে ঋণ নিয়ে এবছর ইরি ধানের আবাদ করেন। কিন্তু সেভেন স্টার ব্রিক ফিল্ডের নির্গত ধোয়া, ছাই ও গ্যাসের দ্বারা প্রায় ১৫০ একক জমির ফসল নষ্ট হয়ে গেছে। এখন আমরা ঋণের টাকা পরিশোধ ও পরিবারের সদস্যদের নিয়ে দু-বেলা খাবার খাওয়া মুশকিল হয়ে পড়েছে। আমরা জেলা প্রশাসককে বিষয়টি জানিয়েছি। দ্রুত আমাদের ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি। না হলে আমরা আবারও কর্মসূচি পালন করবো।

সেভেন স্টার ব্রিক ফিল্ডের এক মালিক মো. মানছুরুল হক জানান, আমাদের ব্রিক ফিল্ডের কারণে কৃষকদের ফসলের কোন ক্ষতি হয়নি। নোনা পানির কারণে কৃষকদের ফসলের ক্ষতি হতে পারে।

তিনি আরও জানান, আমাদের ব্রিক ফিল্ডে স্থানীয় কিছু শ্রমিক কাজ করতো। কাজে অবহেলার কারণে কয়েকজনকে বাদ দেয়ায় তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যাচার করছেন।

ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী-চৌধুরী জানান, কৃষকরা আমাদের কাছে এসছিল। আমি কৃষি কর্মকর্তা ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাকে বিষয়টি তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি। আগামী ২/৩ দিনের মধ্যে তারা রিপোর্ট জমা দিবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় ক্ষতিপূরণের দাবিতে কৃষকদের বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : 10:30:53 pm, Wednesday, 7 April 2021