ভোলায় কলেজ ছাত্রের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় কলেজ ছাত্রের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন

ভোলায় কলেজ ছাত্রের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন




ভোলা প্রতিনিধি।। ভোলায় ফারবি রহমান ইরা নামক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর উপর হামলাকারী ছাত্র নামক ছিনতাইকারী ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

 

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ভোলা প্রেস ক্লাবের সামনে ভোলা সদরের সকল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

 

মানববন্ধনে বক্তারা বলেন গত ১১ সেপ্টেম্বর সন্ধ্যায় শহরের বাংলা স্কুল মাঠে ডেকে নিয়ে পূর্ব কল্পিত ভাবে ইরফান, কাওসার, রায়েব, স্বচ্ছ, তালহা, রোজা সহ আরও কিছু ছিনতাইকারী ও সন্ত্রাসী হত্যার উদ্দেশ্য নিয়ে আলতাজের রহমান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফারাবি রহমান ইরার উপর লোহার রড দিয়ে বর্বরচিত হামলা চালায় এবং এসময় তারা ইরার কাছে থাকা তার বাবার ব্যবসার নগদ টাকা ও তার ব্যবহৃত মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। কিন্তু দুঃখ জনক হলেও সত্যি হামলাকারীদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করেনি।

 

 

এসময় ইরার উপর নৃশংস হামলায় জড়িত প্রত্যেক সন্ত্রাসী ও ছিনতাইকারীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা।

 

 

এসময় মানববন্ধনে তামজিদুল ইসলাম ইন্তু, নাইমুর রেদোয়ান, আদিব রহমান, সৈকত, ইমন সহ ভোলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD