ভোলা প্রতিনিধি॥ ভোলায় জেলা সদর হাসপাতালের করোনা ইউনিটে জ্বর-সর্দি উপসর্গ নিয়ে ভর্তি হওয়া দুই যুবকের মধ্যে মো. রাসেদ নামে একজন পালিয়ে গেছেন। বুধবার দুপুরে সদর হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান ওই যুবক। রাসেদের বাড়ি জয়পুরহাটে।
ভোলার সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান, মঙ্গলবার রাতে দুই যুবক জ্বর ও সর্দি নিয়ে চিকিৎসা নিতে আসলে তাদের করোনা ইউনিটের আইসোলেশনে ভর্তি করানো হয়।
তিনি আরও জানান, রাসেদকে আইসোলেশন ওয়ার্ডের বেডে না দেখে খোঁজ করা হয়। পরে বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে জানানো হয়েছে।
Reporter Name 

















