ভোলায় করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষের ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছে বিভিন্ন সংগঠন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষের ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছে বিভিন্ন সংগঠন

ভোলায় করোনাভাইরাস প্রতিরোধে কর্মহীন মানুষের ঘরে খাদ্য পৌঁছে দিচ্ছে বিভিন্ন সংগঠন




ভোলা প্রতিনিধি॥ ভোলায় করোনাভাইরাস প্রতিরোধে ঘরে থাকা কর্মহীন অসহায় ও দরিদ্র মানুষের ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বিভিন্ন সংগঠন। শুক্রবার সকাল থেকে ঢাকাস্থ ভোলা ধনিয়া তুলাতলি সমিতি ও ভোলা আন্তঃজেলা বাস মালিক সমিতির সদস্যরা মানুষের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া কাজ চালিয়ে যাচ্ছেন।

 

ঢাকাস্থ ভোলা ধনিয়া তুলাতলি সমিতির অর্থায়নে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদরের ধনিয়া তুলাতলি গ্রামের ২০০ দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেন তারা। কোনো প্রকার যানবাহন ছাড়াই খাদ্যের বস্তা বহন করে দরিদ্র মানুষের ঘরে ঘরে হাজির হন ওই সমিতির হেলাল উদ্দিন গোলদার, সোহেল হাওলাদার, মিজানুর রহমান, শেখ ফরিদ, মহিউদ্দিন মজাদ্দার ও মাকসুদুর রহমান।

 

ঢাকাস্থ ভোলা ধনিয়া তুলাতলি সমিতির সোহেল হাওলাদার ভয়েস অব বরিশালকে জানান, ধনিয়া তুলাতলি গ্রামের ঢাকায় চাকরি ও পড়াশুনা করা বেশ কয়েকজন যুবক মিলে আমরা একটি সমিতি করেছি। এ সমিতির মূল কাজ হল অসহায় মানুষের পাশে দাঁড়ান। তিনি আরও জানান, আমরা নিজেরাই নিজেদের মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে চাঁদা তুলে দরিদ্র মানুষকে সহযোগিতা করি থাকি। কিন্তু বর্তমানে করোনাভাইরাস প্রতিরোধের কারণে তুলাতলির দরিদ্র কর্মহীন হয়ে পড়ায় তাদের ঘরে ঘরে আমাদের সামর্থ অনুযায়ী খাদ্য সহায়তা প্রদান করছি। এটা অব্যাহত থাকবে।

 

অপরদিকে একই প্রক্রিয়ায় কর্মহীন শ্রমিকদের ঘরে ঘরে খাদ্য সহায়তা প্রদান করছেন আন্তঃজেলা বাস মালিক সমিতির সদস্যরা। তারা কর্মহীন দরিদ্র শ্রমিকদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া কাজ করছেন। এদিন সকালে ভোলা সদরের বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন আন্তঃজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ছালাউদ্দিন, সাধারণ সম্পাদক মো. উজ্জল, সাংবাদিক হেলাল উদ্দিন গোলদার, জুয়েল সাহা বিকাশসহ প্রমুখ। পরে তারা ভোলার বিভিন্ন উপজেলার ২০০ জন কর্মহীন শ্রমীকদের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া কাজ শুরু করেন।

 

আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন ভয়েস অব বরিশালকে জানান, করোনাভাইরাসের কারণে আন্তঃজেলা বাস শ্রমিকরা কর্মহীন হয়ে পরেছে। তাদের এ দুর্দিনে আমরা আন্তঃজেলা বাস মালিক সমিতি পাশে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও তাদের পাশে থাকব।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD