ভোলায় এক কলেজছাত্রীর লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় এক কলেজছাত্রীর লাশ উদ্ধার

ভোলায় এক কলেজছাত্রীর লাশ উদ্ধার

ভোলায় এক কলেজছাত্রীর লাশ উদ্ধার




ভোলা প্রতিনিধি॥ ভোলায় সাদিয়া আফরিন লিয়া (১৮) নামে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে ভোলা শহরের কালীবাড়ী রোডের ভদ্রপাড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

 

সাদিয়া আফরিন লিয়া ওই এলাকার মো: সেলিমের মেয়ে এবং ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ‍ছিলেন।

 

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লিয়াকে নিজের রুমের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 

 

লিয়ার পরিবার জানায়, বিকেলে বাবার সাথে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে রিকশাযোগে বাড়ি থেকে বের হয়। বাড়ি ফেরার পরে তার রুমে ডুকে দরজা লক করে রাখেন লিয়া। পরে তার উপস্থিত না পেয়ে রুমের দরজা ভেঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

 

 

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘মৃত্যু রহস্য এখনো জানা যায়নি। তবে আমরা তদন্ত করছি।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD