মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার রতনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড থেকে ৩০০ পিচ ইয়াবাসহ হাওয়া বিবি নামে এক বেদে নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে তাকে আটকের পর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটক বেদে নারী হাওয়া বিবি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার গোয়ালী মান্ডা গ্রামের সাইফুল মিয়ার স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply