ভোলায় ইমান আক্বিদা সংরক্ষন কমিটির সমাবেশে অনুষ্ঠিত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ইমান আক্বিদা সংরক্ষন কমিটির সমাবেশে অনুষ্ঠিত

ভোলায় ইমান আক্বিদা সংরক্ষন কমিটির সমাবেশে অনুষ্ঠিত




ইমতিয়াজুর রহমান॥ভোলা জেলা ইমান আক্বিদা সংরক্ষন কমিটির উদ্দ্যোগে সন্ত্রাস,জঙ্গিবাদ,মাদক,দুর্নীতি ও ইসলামের অপব্যাখ্যাকারি তথাকথিত লা-মাজহাবিদের বিরুদ্ধে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার বিকেলে ভোলা সরকারী স্কুল মাঠে জেলা ইমান আক্বিদা সংরক্ষন কমিটির সভাপতি মাও: বশির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো: মোকতার হোসেন( পিপিএম সেবা)।

 

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম ওমর গনী বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যাপক মাওলানা ড. আফম খালেদ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন তালিমুল ইসলাম ইনিষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার এর পরিচালক মুফতি লুৎফর রহমান ফরায়েজি ।

 

 

আলোচনায় বক্তরা বলেন ইসলাম মাদক,সন্ত্রাস,দুর্নীতিকে সমর্থন করে না। ইসলামে এগুলো সম্পুর্ণ হারাম। গুনাহে কবিরা। কোন মুসলমান এই সমস্থ কাজ করতে পারে না। যারা এই সমস্থ কাজের সাথে জরিত তারা যদি তওবা না করে এবং এই সমস্থ সন্ত্রাস, মাদক ও দুর্নীতির সাথে জরিত থাকে তাদের জন্য জাহান্নাম অবধারিত। তাই এই সমস্থ কাজ পরিহার করতে হবে।

 

এ সময় বক্তরা আরো বলেন, সমাজে কিছু লোক আছে যার ইসলাম সর্ম্পকে পড়ালেখা না করে সামান্য জ্ঞান নিয়ে ইসলামের অপব্যাক্ষার মাধ্যমে সমাজে ফেৎনা ও জঙ্গিবাদ সৃষ্টি করে। এরা নিজেদের আহলে হাদিস দাবি করে। কুরআন ও হাদিস সর্ম্পকে কোন শিক্ষা অর্জন না কুরআন ও হাদিসের নামে বিভ্রাতি সৃষ্টি করে সমাজে ফতোয়াবাজি করে। অথচ আমাদের দেশে স্বীকৃত আলেম ছাড়া কারো ফতোয়া দেওয়া আদালত কতৃক নিষিদ্ধ । তাই এই সমস্থ লোকদের সর্ম্পকে সর্তক থাকতে হবে। সমাবেশে উপস্থিত মুসল্লিরা মাদক , সন্ত্রাস , জঙ্গিবাদ, দুর্নীতি ও ইসলামের অপব্যাক্ষাকারিদের প্রতিরোধে প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার ঐক্যমত পোষন করেন ।

 

এসময় জেলা ইমান আক্বিদা সংরক্ষন কমিটির সম্পাদক মাও: তাজউদ্দিন ফারুকি , সহ সভাপতি মাও: নুরে আলম , আলীনগর আজিজিয়া মাদরাসার মোহতামিম মাও: তৈয়বুর রহমান , মাও: আবুল হাসান কাশেমি , ইসলামীক ফাউন্ডেশন ভোলার মাস্টার ট্রেইনার মুফতি রিয়াজ উদ্দিন কাশেমি , ভোলা ইমান সমিতির সভাপতি মাও: মীর বেলায়েত , মাও: আতাউর রহমান মোমতাজী , মাও: তরিকুল ইসলাম সহ ভোলার বিভিন্ন মাদরাসার শিক্ষক ,ছাত্র ও র্ধমপ্রান মুসল্লিরা উপস্থিত ছিলেন।

 

উলোখ্যে এই সম্মেলনের মাধ্যমে ভোলা জেলা তাফসির পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ৪দিন ব্যাপি তাফসির মাহফিলের উদ্ভোধন করা হয়। আগামি ৬ তারিখ আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে ।

 

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD