সংবাদ শিরোনাম:

ভোলায় অদক্ষ অটো চালক চাপা দিলো শিশু হালিমাকে

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:32:06 pm, Friday, 21 June 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।।  ভোলা সদর উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশার (বোরাক) চাপায় হালিমা (৮) নামের এক শিশু নিহত হয়েছে।শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার ভোলা-লক্ষীপুর সড়কের ইলিশা অংশে এ দুর্ঘটনা ঘটে।নিহত হালিমা বাপ্তা ইউনিয়নের নুরুল ইসলামের মেয়ে ও স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে হালিমা ভোলা-লক্ষীপুর সড়কের ইলিশা এলাকায় রাস্তা পার হচ্ছিল। এ সময় ইলিশা থেকে ভোলাগামী একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং অটোরিকশার চালককে আটকের চেষ্টা চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় অদক্ষ অটো চালক চাপা দিলো শিশু হালিমাকে

প্রকাশের সময় : 10:32:06 pm, Friday, 21 June 2019