সংবাদ শিরোনাম:

ভোলায় অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই, ৭২ লাখ টাকার ক্ষতি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:33:09 pm, Monday, 27 May 2019
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি: ভোলা সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (২৬ মে) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পশ্চিম ইলিশা বিশ্বরোড এলাকার হাওলাদার মার্কেটে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে প্রায় ৭২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রাত ৩টার দিকে সদর উপজেলার পশ্চিম ইলিশা বিশ্ব রোড সংলগ্ন হাওলাদার বাজারের মো. রিয়াজের ওষুধের ফার্মেসী থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

পরে মুহুর্তের মধ্যে আগুন চার দিকে ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিস খবর দেয়। ফায়ার সার্ভিস কর্মীরা এসে প্রায় পৌনে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই মো. রিয়াজের ফার্মেসী, জসিমের মুদি দোকান, মোতাহার, সাদেক ও লোকমানসহ প্রায় ১৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মো. মোক্তার হোসেন অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় মিলে প্রায় ১৬টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৭২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরী করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় অগ্নিকাণ্ডে ১৬ দোকান পুড়ে ছাই, ৭২ লাখ টাকার ক্ষতি

প্রকাশের সময় : 03:33:09 pm, Monday, 27 May 2019