সংবাদ শিরোনাম:

ভোলার সব রুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:45:30 pm, Friday, 23 October 2020
  • 18 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে ভোলা-বরিশাল এবং ভোলা-লক্ষ্মীপুর রুটে সব ধরনের লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটি’র বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর মো. কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে বিআইডব্লিউটি ভোলার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান জানান, বৈরী ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরি সার্ভিসসহ অভ্যন্তরীণ সব রুটের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

এসব লঞ্চ রুটের মধ্যে রয়েছে ভেদুরিয়া-বরিশাল, ইলিশা-মজুচৌধুরীর হাট, দৌলতখা-আলেকজেন্ডার, তজুমদ্দিন-মনপুরা, ভেলুমিয়া-পটুয়াখালি, বোরহানউদ্দিন-লক্ষীপুর, বেতুয়া-মনপুরা।

এদিকে শুক্রবার ভোলা শহরের বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। আগের দিন থেকে এ জেলায় লাগাতার বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ।

মেঘনা ও তেতুলিয়ায় জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে নদী তীরবর্তী এলাকা তিন থেকে চার ফুট পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলার সব রুটে ফেরি-লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশের সময় : 04:45:30 pm, Friday, 23 October 2020