সংবাদ শিরোনাম:

ভোলার লালমোহনে ‘মাতাল’ বাস কেরে নিলো স্কুলছাত্র’র প্রান

  • Reporter Name
  • প্রকাশের সময় : 02:34:41 pm, Saturday, 14 September 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি।।  ভোলার লালমোহনে বাসচাপায় মো: শরীফ (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার চৌরাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ লালমোহন পৌরসভার গুচ্ছগ্রামের মো: কাশেম মিয়ার ছেলে এবং লালমোহন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র।

লালমোহন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল কবির জানান, সকালে শরিফ বাজার থেকে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল। পথে চৌরাস্তার মোড়ে একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত ঘাতক বাসটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এদিকে ঘটনায় প্রতিবাদে উত্তেজিত জনতা ও নিহত শরীফের সহপাঠীরা শহরে প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। পরে ঘটনাস্থলে পুলিশ গেলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলার লালমোহনে ‘মাতাল’ বাস কেরে নিলো স্কুলছাত্র’র প্রান

প্রকাশের সময় : 02:34:41 pm, Saturday, 14 September 2019