ভোলার লালমোহনে খাল ভরাট করে চলছে বালির ব্যবসা ও মার্কেট নির্মাণ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার লালমোহনে খাল ভরাট করে চলছে বালির ব্যবসা ও মার্কেট নির্মাণ

ভোলার লালমোহনে খাল ভরাট করে চলছে বালির ব্যবসা ও মার্কেট নির্মাণ

ভোলার লালমোহনে খাল ভরাট করে চলছে বালির ব্যবসা ও মার্কেট নির্মাণ




লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহনে অবৈধভাবে খাল, পুকুর ও জলাশয় ভরাটের অভিযোগ উঠেছে পৌর কর্তৃপক্ষের বিরুদ্ধে। খাল ভরাটের মাধ্যমে চলছে রমরমা বালির ব্যবসা আর মার্কেট নির্মাণ। এছাড়া, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দেয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন মানুষ।

 

 

কয়েক বছর আগেও ভোলার লালমোহনে আধা কিলোমিটারের বেশি এলাকাজুড়ে ছিল খালটি। এটি যুক্ত ছিল তেঁতুলিয়া নদীর শাখা খালের সাথে। সেই খালে এক সময় নৌকা, ট্রলার যাতায়াত করত। মাছ ধরত জেলেরা।

 

 

কিন্তু ক্রমেই ভরাট হয়ে যায় খালটি। কিন্তু এটি রক্ষায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ভরাট করে অবৈধভাবে জেলা পরিষদের জমিতে মার্কেট নির্মাণ করে লালমোহন পৌর কর্তৃপক্ষ। এতে পরিবেশের যেমন ক্ষতি হয়েছে, তেমনি জলাবদ্ধতায় বিপাকে পড়েছে মানুষ। শুধু এ খালটিই নয়, লালমোহন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মিজির খালেও বাঁধ দিয়ে চলছে বালির ব্যবসা।

 

 

এদিকে পুকুর, জলাশয় ভরাটের অনুমোদনসহ নানা অনিয়মের অভিযোগে লালমোহন পৌর মেয়রের বিরুদ্ধে মামলা করেছেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক সফিকুল ইসলাম বাদল।

 

 

তিনি বলেন, নামে বেনামে বিদেশে যে টাকা পাচার করেছেন তার বিরুদ্ধে আমি মেয়রের নামে আমলা করেছি। উনি একজন দুর্নীতিবাজ এবং এসবের প্রমাণও আমাদের কাছে আছে।

 

 

তবে পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিন জানান, খাল শুকিয়ে যাওয়ায় সেখানে ড্রেন করে মার্কেট নির্মাণ করা হয়েছে। এটি খাল ছিল কাগজে-কলমে,কিন্তু এটি ভরাট হয়ে হয়ে ড্রেনে রুপান্তরিত হয়ে গেছে। এই ড্রেন করে দেয়ার কারণে সে এলাকার মানুষ স্বাচ্ছন্দে বসবাস করতে পারছে।

 

 

এদিকে জেলা পরিষদের সদস্য মনিরুল ইসলাম হাওলাদার জানান, লালমোহন পৌরসভা নিষেধ অমান্য করে খাল দখল করে মার্কেট নির্মাণ করেছে। আমরা তাকে এই মার্কেট ভাঙ্গার জন্য চিঠিও দিয়েছি। সে তার প্রভাব খাটিয়ে এই মার্কেট নির্মাণ করেছেন। লাকাবাসীর দাবি পরিবেশ রক্ষায় দ্রুত বেদখল হয়ে যাওয়া খাল যেন উদ্ধার করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD