ভোলার রাজাপুরে রাকিব'র তান্ডাব Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার রাজাপুরে রাকিব’র তান্ডাব

ভোলার রাজাপুরে রাকিব’র তান্ডাব




ভোলার রাজাপুরে বোনকে উত্যোক্ত করার প্রতিবাদে ভাইর উপর হামলা।
ভোলা প্রতিনিধি ॥
ভোলার রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বোনকে উত্যোক্ত করার প্রতিবাদে ভাইএর উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় সূত্রে জানাগেছে, ওই এলাকার মোক্তার আহাম্মদ জমাদ্দারের মেয়ে শারমিন আক্তার রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেনীর ছাত্রী। কিছুদিন পূর্বে শারমিনের উপর কু-দৃষ্টি পরে ওই এলাকার মাহাবুব আলমের ছেলে রাকিব হোসেনের।

শারমিন বিদ্যালয়ে যাওয়া ও আসার পথে প্রায় দিনই বখাটে রাকিব ও তার বন্ধুরা তাকে উত্যোক্ত করত। এ ব্যাপারে শারমিন ও তার পরিবারের লোকজন বিদ্যালয় কতৃপক্ষ ও এলাকার গন্যমান্যদের অভিযোগ জানায়। এর ভিত্তিতে গত রবিবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ রাকিব ও তার গার্ডজিয়ানকে ডেকে এ ব্যাপারে শাসন করে। এ শাসনে রাকিব ও তার পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে যায়। শালিশের পর পর দুপুর ১টার দিকে শারমিনের বড় ভাই আবদুস সালাম স্থানীয় দারোগার খাল বাজারের উত্তর পাশে সিরাজ জমাদ্দার বাড়ীর দরজায় পৌছলে রাকিব ও হোসেনের নেতৃতে শফিক মোরাদার, জাকির হোসেন ও জলিল সর্দারসহ ৮/১০জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আবদুস সালামের উপর বেপরোয়া হামলা চালায়, এসময় সন্ত্রাসীরা সালামের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা সালামকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা চালায়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD