ভোলার মনপুরায় বাগানে লাকড়ি আনতে গিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর




ভোলার মনপুরায় বাগানে লাকড়ি আনতে গিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের লাশ উদ্ধার

ভোলার মনপুরায় বাগানে লাকড়ি আনতে গিয়ে নিখোঁজ হওয়া বৃদ্ধের লাশ উদ্ধার

লাশ
লাশ




ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় বাগানে লাকড়ি আনতে গিয়ে নিখোঁজ হওয়া এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার সংলগ্ন কেওড়া বাগানের পাশের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত হলেন, আব্দুল লতিফ (৭৫) উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

 

 

জানা গেছে, রোববার বিকালে আব্দুল লতিফবাড়ি সংলগ্ন কেওড়া বাগানে লাকড়ি সংগ্রহ করতে যায়। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও বাড়িতে ফেরেননি তিনি। বাড়িতে না ফেরায় তার আত্মীয়-স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। রাত পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি বৃদ্ধ আব্দুল লতিফের।

 

 

পরদিন সোমবার সকাল থেকে অনেক খোঁজাখুঁজির পর বিকালে স্থানীয় জনতা বাজার সংলগ্ন কেওড়া বাগানের পাশের জমিতে তার লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মনপুরা থানার ওসি শাখাওয়াত হোসেন জানান, বাগানে লাকড়ি আনতে গিয়ে বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD