ভোলার মনপুরায় পলাতক করোনা রোগী ফিরে এল যাত্রীবাহী লঞ্চে! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার মনপুরায় পলাতক করোনা রোগী ফিরে এল যাত্রীবাহী লঞ্চে!

ভোলার মনপুরায় পলাতক করোনা রোগী ফিরে এল যাত্রীবাহী লঞ্চে!




ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় ঢাকা ফেরত এক উবার চালকের করোনা পজিটিভ হওয়ার ভয়ে চরফ্যাশন হয়ে কর্ণফুলী লঞ্চযোগে ঢাকা পালিয়ে যান। রোববার পালানোর পর মঙ্গলবার (৯ জুন) দুপুর ২টার দিকে একই লঞ্চে ফেরত আসেন।

 

পরে তাকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। এ দিকে প্রশাসনের পক্ষ থেকে জনতাগামী লঞ্চে আসা প্রায় ২০০ যাত্রীকে সাবান দিয়ে হাত ধুয়ে নিজ নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস।দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন চেয়ারম্যান অলি উল্লা কাজল জানান, ওই রোগী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা।

তিনি ঢাকায় উবার চালান। গত ৩০ মে তিনি মনপুরায় আসেন। ওই দিন স্বাস্থ্যকর্মীরা ওই রোগীর নমুনা সংগ্রহ করেন। পরে ৮ জুন সকালে ওই রোগীর নমুনার ফলাফল করোনা পজিটিভ আসে।

খবর পেয়ে ওই উবারচালক লঞ্চযোগে ঢাকা পালিয়ে যান। পরে মঙ্গলবার ঢাকা থেকে একই লঞ্চে চরফ্যাশন হয়ে মনপুরায় আসেন।

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহমুদুর রশীদ জানান, তাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে আনা হয়। পরে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD