ভোলার ফখরুল আলমকে রেলওয়ের গুদামে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার ফখরুল আলমকে রেলওয়ের গুদামে হত্যা

ভোলার ফখরুল আলমকে রেলওয়ের গুদামে হত্যা

ভোলার ফখরুল আলম ছাতকে রেলওয়ের গুদামে হত্যা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ছাতকে রেলওয়ের একটি গুদামের মালামাল লুট করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে চুরির ঘটনাটি প্রকাশ পায়। এসময় গুদামের বাউন্ডারির ভেতরের শেড থেকে নৈশ প্রহরী ফখরুল আলমের লাশ উদ্ধার করে পুলিশ।

 

 

ফখরুল আলম ভোলা জেলার তজমুদ্দিন উপজেলার শিবপুর গ্রামের মৃত আব্দুল খালেক পাটোয়ারীর ছেলে ও ছাতক রেলওয়ের নির্বাহী প্রকৌশলীর অধীনস্থ নিরাপত্তা প্রহরী। তিনি রেলওয়ে কলোনির ১৪(এ) নং বাসায় বসবাস করতেন।

 

 

জানা যায়, প্রতিদিনের মতো সোমবার নিরাপত্তার দায়িত্ব পালন করতে রাত ১০টা থেকে রেলওয়ের গোদামের বাউন্ডারির ভিতরে একটি শেডে অবস্থান করছিলো ফখরুল। এসময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে রেলওয়ের ৫নং গুদামের তালা ভেঙ্গে কয়েক লাখ টাকা মূল্যের মালামাল লুট করে নিয়ে যায়। একই বাউন্ডারির ভিতরে ৩ ও ৪ নং গুদামের মালামালও তালা ভেঙ্গে লুট করা হয়।

 

 

মঙ্গলবার সকালে শেডের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে রেলওয়ের সিএসপি বিভাগের ওয়েলডার কামাল হোসেন, ঊর্ধ্বতন উপ সহকারী প্রকৌশলী আব্দুন নূরকে মোবাইল ফোনে ঘটনাটি অবহিত করলে পুরে ঘটনাটি পুলিশকে জানানো হয়। খবর পেয়ে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন ও ছাতক থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেন।

 

 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল জানান, ধারণা করা হচ্ছে নৈশ প্রহরীকে হত্যার পর মালামাল লুট করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD