ভোলার তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরার ১২ জেলেকে কারাদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরার ১২ জেলেকে কারাদণ্ড

ভোলার তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরার ১২ জেলেকে কারাদণ্ড




ভোলা প্রতিনিধি: ভোলার তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৪ আক্টোবর) দুপুরে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামাল হোসেন এ রায় দেন।দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. কবির, রিয়াজ, শাহ আলম, রুহুল আমিন, আলামিন, মনির, সাকিল, জামাল, নাইম, জাফর, কালাম ও রুহুল আমিন। তাদের বাড়ি সদরের বিভিন্ন গ্রামে।সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মো. আসাদুজ্জামান জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে ইলিশ ধরতে না পারে সে লক্ষ্যে তেঁতুলিয়া নদীতে অভিযান চালায় মৎস্যবিভাগ ও কোস্টগার্ড। এ সময় ওই নদীর হাজিরহাট ও ভেদুরিয়া পয়েন্ট থেকে ইলিশ ধরার দায়ে ১২ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় তিন হাজার মিটার কারেন্ট জাল।পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত প্রত্যেকের এক বছর করে কারাদণ্ড দেন। এছাড়া জব্দ জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয় বলেও জানান তিনি।গত ৭ অক্টোবর (রোববার) থেকে ২৮ অক্টোবর (রোববার) পর্যন্ত ইলিশ ধরা, জাল ফেলা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD