ভোলার তজুমদ্দিনের ট্যাংকে ৩ শ্রমিকের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার তজুমদ্দিনের ট্যাংকে ৩ শ্রমিকের মৃত্যু

ভোলার তজুমদ্দিনের ট্যাংকে ৩ শ্রমিকের মৃত্যু

ভোলার তজুমদ্দিনের ট্যাংকে ৩ শ্রমিকের মৃত্যু




ভোল প্রতিনিধি॥ ভোলার তজুমদ্দিনে নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকির কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৪ মার্চ) দুপুরে উপজেলার চাচড়া ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি টিম নিহতদের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

 

নিহতরা হলেন, আলাউদ্দিন (৪৮), শামিম (২৩) ও রাবিক (৩০)। তাদের বাড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

 

 

স্থানীয়রা জানায়, উপজেলার চাচড়া ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের পানির ট্যাংকির কাজ চলছিলো। এ সময় এক শ্রমিক ট্যাংকির সেন্টারিংয়ের কাজ করতে ট্যাংকির ভিতরে চলে যান। সে ফিরে না আসায় অন্য শ্রমিকরাও ট্যাংকির ভেতরে প্রবেশ করে আর ফিরে আসেনি।

 

 

 

তারা ফিরে না আশায় চিন্তিত হয়ে পড়েন অন্য শ্রমিকরা। খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে।তজুমদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা এ তথ্য নিশ্চিত করে বলেন, ওই ভবনের পানির ট্যাংকির নিচে অক্সিজেন স্বল্পতা ও গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে। ফায়ার সার্ভিস কর্মীরা তাদের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনার কারণ অনুসন্ধানে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

 

 

এদিকে ট্যাংকির কাজ করতে গিয়ে ৩ শ্রমিকের মৃত্যুর ঘটনায় নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেয়ার কথা রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD