ভোলার ঢালচরে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড গড়তে শপথ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার ঢালচরে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড গড়তে শপথ

ভোলার ঢালচরে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড গড়তে শপথ




ভোলা প্রতিনিধি।।বাল্য বিয়ে মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়ে ভোলার চরফ্যাসনের সর্ব দক্ষিণে সাগরের মোহনায় জেগে উঠা ঢালচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডকে শিশু বিয়ে মুক্ত ওয়ার্ড ঘোষণা করা হয়েছে। এসময় ঢালচর ইউনিয়কে শিশু বিয়ে মুক্ত করার লক্ষ্যে শপথ বাক্য পাঠ করেন স্থানীয়রা।

শুক্রকার (৮মার্চ) আন্তজার্তিক নারী দিবস উপলক্ষ্যে নারীদের সুরক্ষার জন্য “সবাই মিলে আওয়াজ তুলি, বাল্য বিয়ে মুক্ত ইউনয়ন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান ঢালচর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম হওলাদার।

এসময় তিনি স্থানীয় কয়েকশ অভিভাবক ও কিশোর-কিশোরীদের শিশু বিয়ে রোধে শপথ বাক্য পাঠ করান।

ইউনিসেফের সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এর সমন্বিত শিশু বিবাহ প্রতিরোধ কর্মসূচী (আইইসিএম) প্রকল্পের আয়োজনে ঢালচর কোস্ট ট্রাস্ট সংলগ্ন অফিস মাঠে ওয়ার্ডের সর্বস্থরের লোকজন এসময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- কোস্ট ট্রাস্ট এর (আইইসিএম) প্রকল্পের চরফ্যাসন উপজেলা টেনিং এন্ড মনিটরিং অফিসার জি এম মনিরুজ্জামান, ঢালচর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার আহমদ আনওয়ার, ইউপি সদস্য আবুল কাশেম, ঢালচর দাখিল মাদ্রাসার শিক্ষক আনিসুর রহমান প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন সিবিসিপিসি কমিটির সদস্যগণ, ঢালচর মাধ্যমিক বিদ্যালয় ও ঢালচর দাখিল মাদসার শিক্ষক, আইইসিএমের প্রকল্পের কিশোর-কিশোরী ক্লাবের সদস্যরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD