ভোলার চরফ্যাসনে নিহত ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার চরফ্যাসনে নিহত ১

ভোলার চরফ্যাসনে নিহত ১

ভোলার চরফ্যাসনে নিহত ১




ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাসন উপজেলার জনতা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান দুর্ঘটনায় জাফর (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন।

 

 

দুর্ঘটনার খবর পেয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

 

 

সোমবার (১৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা-চরফ্যাসন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহত জাফর লালমোহন উপজেলার ৭নং চর উমেদ ইউনিয়নের বাসিন্দা সুলতান হাজারির ছেলে। পেশায় তিনি সবজি ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।আহতরা হলেন- আবুল কাশেম (৬৫) ও পিকআপ ভ্যানচালক তুহিন (২৫)। তারাও একই ইউনিয়নের বাসিন্দা।

 

 

চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, সবজি নিয়ে পিকআপ ভ্যানটি চরফ্যাসন থেকে লালমোহনের দিকে যাচ্ছিল। পথে জনতা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে পিকআপ ভ্যানে থাকা তিনজন গুরুতর আহত হন। এদের মধ্যে চরফ্যাসন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর জাফর নামে একজন মারা যান। আহত অন্য দু’জন ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD