সংবাদ শিরোনাম:

ভোলার চরফ্যাসনে ট্রলি উল্টে চালকসহ নিহত ৩

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:38:55 pm, Saturday, 4 May 2019
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভোলার চরফ্যাসনে ট্রলি উল্টে চালকসহ নিহত ৩,voiceofbarishal.com

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাসনে নিয়ন্ত্রণ হারিয়ে মালবাহী ট্রলি উল্টে খাদে পড়ে চালক ও হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।শনিবার রাতে চরমাদ্রাজের চর নিউটনের সোবহান মাঝির বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন চালক আবু জাহের (২৫), হেলপার আনোয়ার হোসেন (১৫), যাত্রী জাহিদুল ইসলাম শাকিব (১৫)। আহতরা হলেন আনোয়ার (১৫), সোহেল (১৫)।

নিহত আবু জাহের নীলফামারী জেলার ডিমলা থানার ডালিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। আনোয়ার চরফ্যাসন উপজেলার চর নিউটন গ্রামের মৃত দুলালের ছেলে এবং জাহিদুল ইসলাম শাকিব চরমাদ্রাজ গ্রামের ইউছুফ আলীর ছেলে।চরফ্যাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চর নিউটন থেকে হামিদপুর যাওয়ার পথে সোবহান মাঝির বাড়ি সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেয়া হলে একজনের মৃত্যু হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলার চরফ্যাসনে ট্রলি উল্টে চালকসহ নিহত ৩

প্রকাশের সময় : 10:38:55 pm, Saturday, 4 May 2019