ভোলার চরফ্যাশনে ৭ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, দুই শিক্ষক আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার চরফ্যাশনে ৭ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, দুই শিক্ষক আটক

ভোলার চরফ্যাশনে ৭ম শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানি, দুই শিক্ষক আটক




ভোলা প্রতিনিধি॥  ভোলার চরফ্যাশন উপজেলায় অনির্বাণ ক্যাডেট স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি অভিযোগে কলেজের পরিচালক অসিত কুমার জয়ধর ও শিক্ষক মো. মোতালেবকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে শিক্ষক মোতালেব ও রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে অসিত কুমারকে আটক করা হয়। আটক মোতালেব উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ ইউনিয়নের মো. হোসেন মাতাব্বরের ছেলে ও অসিত কুমার জয়ধরের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায়।

ভিকটিমের পিতার অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার চরফ্যাশন পৌরসভার ৪নং ওয়ার্ডে অবস্থিত অনির্বাণ ক্যাডেট স্কুল এন্ড কলেজের সান্ধ্যকালীন ক্লাশ শেষ হওয়ার পর শিক্ষক মো. মোতালেব সপ্তম শ্রেণির ছাত্রেকে (১৩) জোরপূর্বক ধর্ষণের চেষ্টায় শ্লীলতাহানি করে। এ অবস্থায় ছাত্রীর ডাকচিৎকারে পথচারীরা এগিয়ে আসলে শিক্ষক মোতালেব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়।

পরে ওই ছাত্রী বাড়িতে গিয়ে বিষয়টি তার বাবা মাকে জানায়। এ ঘটনায় রোববার কলেজের পরিচালক অসিত কুমার জয়ধরকে ছাত্রীর পরিবার বিষয়টি জানায়। কিন্তু অভিযুক্ত শিক্ষক মোতালেবের বিরুদ্ধে পরিচালক অসিত কুমার জয়ধর কোন ব্যবস্থা গ্রহণ না করে উল্টো অভিযুক্ত শিক্ষককের পক্ষে অবস্থান নিয়ে তাকে পালিয়ে যেতে সহযোগিতা করেন।

এ ঘটনায় ছাত্রীর বাবা চরফ্যাশন থানায় ওই কলেজের শিক্ষক মোতালেব ও পরিচালক অসিত কুমার জয়ধরে বিরুদ্ধে শ্লীলতাহানি লিখিত অভিযোগ করেছেন। এর আলোকে অভিযুক্ত শিক্ষক ও পরিচালককে আটক করা হয়েছে।

চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বলেন, ভিকটিমের বাবার অভিযোগের ভিত্তিতে কলেজের শিক্ষক মো. মোতালেব ও পরিচালক অসিত কুমার জয়ধরকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD