ভোলার চরফ্যাশনে ২০ ঘণ্টা পরও নিখোঁজ জসিমের সন্ধান মেলেনি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার চরফ্যাশনে ২০ ঘণ্টা পরও নিখোঁজ জসিমের সন্ধান মেলেনি

ভোলার চরফ্যাশনে ২০ ঘণ্টা পরও নিখোঁজ জসিমের সন্ধান মেলেনি

ভোলার চরফ্যাশনে ২০ ঘণ্টা পরও নিখোঁজ জসিমের সন্ধান মেলেনি




চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে মেঘনার ভাঙনে মাটিচাপা পড়ে নিখোঁজ জসিম উদ্দিনের (৪০) ২০ ঘণ্টা পরও সন্ধান মেলেনি। আজ শনিবার দীর্ঘক্ষণ চেষ্টার পর তাকে না পেয়ে উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করেছেন ডুবুরিদল।

 

গতকাল শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় বেতুয়া মৎস্যঘাট ও স্লুইস ঘাটের মাঝামাঝি নদীপারের মাটিচাপায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন উপজেলার আসলামপুর আয়েশা গ্রামের মো. জসিম উদ্দিন ঝাকিজাল দিয়ে নদীতে মাছ ধরতে যান।

 

সকাল সাড়ে ১০টার দিকে নদীতে জাল মেরে টান দেওয়ার পূর্বমুহূর্তেই ভাঙনের মাটিচাপায় পড়ে নদীতে তলিয়ে যান তিনি। সংবাদ শুনে শত শত উৎসুখ জনতা নদীর পারে ভিড় জমায়।

 

 

চরফ্যাশন ফায়ার স্টেশন অফিসার ঈমাম হোসেন বলেন, নিখোঁজের সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা করি। না পেয়ে বরিশাল থেকে ফায়ার স্টেশন অফিসার সারাফাতের নেতৃত্বে ডুবুরিদল প্রায় ৪-৫ ঘণ্টা খোঁজাখুঁজি করে না পেয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করেন।

 

 

বেতুয়া ঘাট মৎস্য ব্যবসায়ী জসিম হাওলাদার কালের কণ্ঠকে বলেন, জসিমের পিতা মহাসিন ব্যাপারী ছেলে নিখোঁজের সংবাদে বেহুঁশ। এদিকে জসিমের স্ত্রী স্বামীর সন্ধান না পেয়ে বারবার মূর্ছা যাচ্ছেন। নিখোঁজ জসিমের দুটি ছেলেসন্তান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD