ভোলার চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, পাঁচদিনেও মেলেনি সন্ধান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, পাঁচদিনেও মেলেনি সন্ধান

ভোলার চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, পাঁচদিনেও মেলেনি সন্ধান

ভোলার চরফ্যাশনে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ, পাঁচদিনেও মেলেনি সন্ধান




চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলায় পাঁচদিন আগে নিখোঁজ হয়েছে মারিয়া আকতার ঈশা মনি নামে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী। গত সোমবার থেকে নিখোঁজ হলেও এখন পর্যন্ত তার খোঁজ মেলেনি।

 

 

নিখোঁজ ঈশা মনি উপজেলার আবদুল্লাহপুর শিবা চৌমহনি সংলগ্ন আবুবকরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের প্রবাসী মো. তাইফুর রহমান বাচ্ছুর ছোট মেয়ে। জানা যায়, সোমবার সকাল ১০টায় নবম শ্রেণির বই আনার উদ্দেশ্যে আবুবকরপুর ফাজিল মাদ্রাসায় যায় ঈশা। এরপর সেখান থেকে বাসায় ফেরেনি সে।

 

 

ঈশা মনির মা ইশরাত জাহান নিপা বলেন, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধ ছিল। কেউ ষড়যন্ত্র করে এমন ঘটনা ঘটাতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এলাকার সব জায়গায় খোঁজ নেয়া হয়েছে। কিন্তু পাঁচদিন পরেও ঈশাকে কোথাও পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা সংস্থার কাছে পরিবারের আবেদন, তারা যেন দ্রুত ঈশা মনিকে খুঁজে পেতে ব্যবস্থা নেন।

 

 

এ ব্যাপারে দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, নিখোঁজ ঈশা মনির পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার সন্ধানে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD