ভোলার চরফ্যাশনে মাছ ধরতে গিয়ে ডুবে গেল জেলে জসিম Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার চরফ্যাশনে মাছ ধরতে গিয়ে ডুবে গেল জেলে জসিম

ভোলার চরফ্যাশনে মাছ ধরতে গিয়ে ডুবে গেল জেলে জসিম

ভোলার চরফ্যাশনে মাছ ধরতে গিয়ে ডুবে গেল জেলে জসিম




চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে মেঘনার ভাঙনের কবলে পড়ে এক জেলে নিখোঁজ হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বান্দের ঘোড়া সোজাসুজি নদীতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

 

জানা গেছে, ভোর থেকে মেঘনার কিনার থেকে জাইজাল দিয়ে মাছ ধরতে যায় চরফ্যাশন উপজেলার আয়েশা গ্রামের মো. জসিম (৪০)। সকাল সাড়ে ১০টার দিকে বেতুয়া বান্দের গোড়া সোজাসুজি নদীতে জাল মেরে টান দিতে গিয়ে ভাঙনের চাপায় পড়ে নদীতে তলিয়ে যায় জসিম।

 

 

প্রত্যক্ষদর্শী শাহাজান মাঝি জানান, আমি আর জসিম একসঙ্গে নদীর কিনার থেকে জাইজাল মারতেছি। হঠাৎ চোখের পলকে কী দেখলাম, জসিমের পায়ের তলার মাটি নিচের দিকে দেবে গেলে জসিম পানির মধ্যে পড়ে যায়। আমি দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেছি।

 

কিন্তু নদীতে স্রোত থাকার কারণে তাকে খুঁজে পাইনি। ঘটনাস্থলে দ্রুত ফায়ার সার্ভিসকর্মীরা উপস্থিত হলে ও স্থানীরা পানিতে নেমে খোঁজাখুঁজির পরো জসিমকে আর পাওয়া যায়নি।

 

তাকে উদ্ধারে বরিশাল থেকে ডুবুরি দল আসবে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা এই প্রতিনিধিকে জানিয়েছেন। দুপুর ১টা পর্যন্ত খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

 

 

বেতুয়াঘাট মৎস্য ব্যবসায়ী জসিম হাওলাদার বলেন, মেঘনার কিনারা দাঁড়িয়ে জাইজাল মারছিল জসিম। কিন্তু জালের রশি তার হাতে আটকানো ছিল। তার পরও তাকে কেন পাওয়া যায়নি সেটা একমাত্র আল্লাহপাকই ভালো জানেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD