ভোটের মাঠে গণজোয়ারের সৃষ্টি হয়েছে : মেনন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোটের মাঠে গণজোয়ারের সৃষ্টি হয়েছে : মেনন

ভোটের মাঠে গণজোয়ারের সৃষ্টি হয়েছে : মেনন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে আজিজ কমিশন মার্কা নির্বাচন দেখতে চাই না। নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে গণজোয়ারের সৃষ্টি হয়েছে, ব্যালট বাক্সে তার প্রতিফলন দেখতে চাই। মানুষ যেন ভোট থেকে মুখ ফিরিয়ে না নেয়, সেটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে (ইসি)। আমরা ভোটের মাঠে উৎসব দেখতে চাই।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ওয়ার্কার্স পার্টির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২১ দফার ভিত্তিতে ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক জনগণতান্ত্রিক আধুনিক বাংলাদেশে গড়ে তোলার আহ্বান জানাতে ওয়ার্কার্স পার্টির এ বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়।

মেনন বলেন, ঢাকার দুই সিটিতে নির্বাচনের ইমেজ দেখতে পেয়েছি। ওয়াকার্স পার্টিসহ ১৪ দল মাঠে কাজ করছে। আমার দৃঢ় বিশ্বাস ভোটে ১৪ দলের প্রার্থীই জয়ী হবে। ভোটাররা যাতে ভোট কেন্দ্রে আসেন সেই কাজটি সকলকে করতে হবে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় সরকার গঠন হলেও দেশ থেকে দুর্নীতি বন্ধ করা যায়নি। দেশে অর্থনীতির প্রবৃদ্ধি বৃদ্ধি পেয়েছে। তারপরেও এখনো দেশের ৫ ভাগের একভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। উন্নয়নের সঙ্গে দুর্নীতিও বেড়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশ হবে জনগণের, কোনো দুর্নীতিবাজদের রাষ্ট্র হবে না।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নীলু।এ সময় উপস্থিত ছিলেন,ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন খান বাদশা, অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহসহ স্থানীয় নেতারা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD