ভোটাধিকার হারাতে পারেন বুবলী মিম ও শুভ! Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোটাধিকার হারাতে পারেন বুবলী মিম ও শুভ!

ভোটাধিকার হারাতে পারেন বুবলী মিম ও শুভ!




 

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। চলচ্চিত্র শিল্পীদের অধিকার নিয়ে কাজ করছে এই সমিতি।

২০১৭ সালের ৫ মে অনুষ্ঠিত হয় সমিতির নির্বাচন। আগামী বছর মে মাসে আবারও এই সমিতির নিবার্চন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে ভোটাধিকার হারাতে পারেন বুবলী, মিম, আরিফিন শুভসহ একাধিক শিল্পী।

এফডিসিতে অবস্থিত চলচ্চিত্র শিল্পী সমিতিতে খবর নিয়ে জানা গেছে, অনেক শিল্পী গত ১৯ মাস ধরে সমিতির নির্ধারিত চাঁদা প্রদান করছেন না। সমিতির গঠন তন্ত্র অনুযায়ী কোনো সদস্য যদি তিন মাস চাঁদা প্রদান না করেন তা হলে তার সদস্য পদ স্থগিত করা হবে। আর ছয় মাস চাঁদা প্রদান না করা হলে তার ভোটাধিকার স্থগিত করা হবে। যেহেতু ১৯ মাস ধরে অনেক শিল্পীই চাঁদা প্রদান করছেন না, তাই তারা সদস্য পদ হারাতে পারেন।

সমিতির অফিস সহকারী জাকির হোসেন বলেন, ‘আমরা সমিতির পক্ষ থেকে শিল্পীদের কাছে বারবার লোক পাঠিয়েছি। চিঠি দিয়েও জানিয়েছি। কিছু শিল্পী চাঁদা প্রদান করলেও অনেক বড় বড় শিল্পী আছেন যারা প্রায় দেড় বছর ধরেই তা করছেন না। তবে এই বিষয়ে সমিতি কী সিদ্ধান্ত নেবে তা আমি বলতে পারব না।’

এ বিষয়ে জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘এই বিষয়টা আসলে সমিতির একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি না কীভাবে গণমাধ্যমের কাছে এই খবরটি গেছে। আর যারা চাঁদা দিচ্ছেন না তারা সবাই তারকা শিল্পী যে কারণে আমরা এখনই এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না। আমরা বারবার তাদের বিষয়টা জানিয়েছি। আশা করি, তারা চাঁদা পরিশোধ করবেন।’

গঠনতন্ত্র অনুযায়ী সেসব শিল্পীর সদস্য পদ বাতিল হবে কি না জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘আসলে এখানে সবাই শিল্পী। আমরা সবাইকে সম্মান করি। কিন্তু গঠনতন্ত্রের বিপক্ষে কিছু হলে সেখানে আমাদের কিছু করার থাকবে না। বিষয় নিয়ে আগামী সমিতির সভায় আমরা কথা বলব।’

শবনম বুবলী, বিদ্যা সিনহা মিম, আরেফিন শুভ ছাড়াও এই তালিকায় আছেন কাজী মারুফ, হেলাল খান, ডি এ তায়েব, ড্যানি সিডাক, ডলি জহুর, জাহিদ হাসান, মাহফুজ আহম্মেদ, আহমেদ শরিফ, ইলিয়াস কোবরা, শাকিল খান ও মিষ্টি জান্নাত প্রমুখ।

শিল্পীদের দেওয়া মাসিক চাঁদায় সমিতির কার্যক্রম পরিচালনা করা হয়। অফিসে মোট চারজন কর্মচারী রয়েছেন যারা বিভিন্ন দ্বায়িত্ব পালন করে থাকেন। সমিতিতে এখন মোট ৪০১ জন সাধারণ সদস্য রয়েছেন। আজীবন সদস্য রয়েছেন ৪৭ জন শিল্পী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD