সংবাদ শিরোনাম:

ভোলায় স্বাস্থবিধি না মেনেই যাত্রী পারাপার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:39:09 pm, Tuesday, 6 April 2021
  • 28 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ করোনা সংক্রমণ রোধে কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনেও লকডাউন অমান্য করে ভোলা-লক্ষ্মীপুর রুটে চলছে ট্রলার ও স্পিডবোট। মঙ্গলবার সকালে ইলিশা ফেরিঘাট, লঞ্চঘাট ও মাছঘাট এলাকা থেকে একাধিক ট্রলার এবং স্পিডবোডে স্বাস্থবিধি না মেনেই যাত্রী পারাপার করেছে।

আবার লক্ষ্মীপুর মতির হাট ও মৌজুচৌধুরীর হাট এলাকা থেকে একইভাবে যাত্রী পারাপার করা হচ্ছে। তবে এসব স্থানে প্রশাসনের কোনো নজরদারি লক্ষ্য করা যায়নি।

লক্ষ্মীপুর রুটের যাত্রী বিল্লাল জানান, জরুরি প্রয়োজনে তারা কেউ কর্মস্থলে আবার কেউ কেউ নিজ এলাকায় ফিরছে। কিছু অসাধু ট্রলার ও স্পিডবোট মালিক যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে। আবার অনেকে বাড়তি ভাড়া দিতে না পেরে বাড়ি ফিরে যাচ্ছে।

এদিকে স্থলে যানবাহনের ওপর নিষেধাজ্ঞা থাকলেও বাস, সিএনজি, অটোরিকশায় এসব যাত্রী পরিবহন করতে দেখা গেছে। যাত্রীরা ভোগান্তির পরও ঝুঁকি নিতে বাধ্য হওয়ার কথা জানিয়েছে।

তবে অতিরিক্ত জেলা প্রশাসক সুজিত হাওলাদার বলেন, করোনা মহামারি রোধে স্বাস্থ্যবিধি প্রতিপালনে ও অন্যান্য জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। জেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত চলমান আছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় স্বাস্থবিধি না মেনেই যাত্রী পারাপার

প্রকাশের সময় : 10:39:09 pm, Tuesday, 6 April 2021