ভোলায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ভোলায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

ভোলায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী




নিজস্ব প্রতিনিধি॥ ভোলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে যৌন নির্যাতন করার অভিযোগে স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দিয়েছেন দ্বিতীয় স্ত্রী। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে পাঠানো হয়।

 

 

সোমবার (২২ মার্চ) দুপুরে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দুই বছর আগে দ্বিতীয় বিয়ে করেন ওই ব্যক্তি। তার দ্বিতীয় স্ত্রীরও এটা দ্বিতীয় বিয়ে।

 

প্রায় সময় তার ও দ্বিতীয় স্ত্রীর ঝগড়া লেগেই থাকত। দ্বিতীয় স্ত্রীর আগের সংসারের একটি মেয়ে রয়েছে। সে অষ্টম শ্রেণিতে পড়ে। সোমবার ওই মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। এতে ক্ষুব্ধ হয়ে স্বামীর গোপনাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেন দ্বিতীয় স্ত্রী।

 

 

পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ওই ব্যক্তিকে আহতাবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল নিয়ে যাওয়া হয়।

 

 

ভোলা মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) মো. আরমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন বলেন, খবর পেয়ে আমরা ওই নারীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেই। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তিনি আরও জানান, এ ঘটনায় আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD