ভোলায় সিভিল সার্জেন কার্যালয়ের ড্রাইভারসহ নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা শনাক্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ বাজেটে নবম পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দের পরিকল্পনা প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে




ভোলায় সিভিল সার্জেন কার্যালয়ের ড্রাইভারসহ নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা শনাক্ত

ভোলায় সিভিল সার্জেন কার্যালয়ের ড্রাইভারসহ নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা শনাক্ত

ভোলায় সিভিল সার্জেন কার্যালয়ের ড্রাইভারসহ নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা শনাক্ত




ভোলা প্রতিনিধি॥ ভোলায় বিশিষ্ট তবলা শিল্পী ভাস্কর মজুমদার ও সিভিল সার্জেন কার্যালয়ের ড্রাইভারসহ নতুন করে আরো ১০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

 

 

নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৬ জন, বোরহানউদ্দিনে ১ জন ও লালমোহন উপজেলায় ৩ জন রয়েছে। এ নিয়ে জেলায় গত সাড়ে ৪ মাসে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৫০০ জনে।

 

এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৫ জনের। মঙ্গলবার ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে।

 

 

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৫০০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৩৪৮ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ২২৩ জনের মধ্যে সুস্থ ১৫৭ জন। দৌলতখানে আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ ৩০ জন।

 

বোরহানউদ্দিনে আক্রান্ত ৬৫ জনের মধ্যে সুস্থ ৪১ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪১ জনের মধ্যে সুস্থ ২৭ জন, লালমোহনে আক্রান্ত ৫১ জনের মধ্যে সুস্থ ৩৬ জন, চরফ্যাশনে আক্রান্ত ৫৪ জনের মধ্যে সুস্থ ৩৯ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২৯ জনের মধ্যে সুস্থ ১৮ জন।

 

আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে।

 

 

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এপর্যন্ত ৪ হাজার ৪৪০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা, বরিশাল ও ভোলা ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৪৩৮০ জনের। এছাড়া ৬০ জনের রির্পোট এখনো অপেক্ষমান আছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD