সংবাদ শিরোনাম:

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ মোটরসাইকেল চালকের জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:31:58 am, Saturday, 4 April 2020
  • 12 সংবাদটি দেখা হয়েছে

বোরহানউদ্দিন প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে করোনা ভাইরাস ভাইরাসের বিস্তার রোধে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ মোটরসাইকেল চালককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বোরহারনউদ্দিন পৌর শহরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজি থানা পুলিশের সহায়তায় ৯ চালককে আটক করে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদন্ডের আদেশ দেন।

ইউএনও মো. বশির গাজী জানান, বিদ্যমান পরিস্থিতিতে সব ধরণের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা চলমান। ওই নিষেধাজ্ঞা অমান্য করে পৌর শহরে মোটরসাইকেল চালানোয় মো. মফিজুল ইসলাম, কৃষ্ণ চন্দ্র দে, আলামিন, মো. বাবুল, মো. সবুজ, মো. রাকিবকে ও বিল্লাল হোসেনকে ৫ শত টাকা করে ও আব্দুর রহমানকে ২ শত ৫০, নাজিমউদ্দিন নেজুকে ৩ শত টাকা জরিমানা করা হয়। ওই ৯ জনকে মোট ৪ হাজার ৫০ টাকা জরিমানা করা হয়। তিনি আরো জানান, ভবিষ্যতে আইন অমান্য করলে প্রশাসন আরো কঠোর হতে বাধ্য হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় ৯ মোটরসাইকেল চালকের জরিমানা

প্রকাশের সময় : 12:31:58 am, Saturday, 4 April 2020