সংবাদ শিরোনাম:

ভোলায় মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে পথে লাশ হলেন বাবা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:20:17 pm, Tuesday, 21 July 2020
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. রফিজল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রফিজল ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রহিতা গ্রামের মৃত মমতাজ চৌকিদারের ছেলে। সোমবার বিকেলে ভোলা সদর উপজেলার তালতলি এলাকায় ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবার জানান, রবিবার (১৯ জুলাই) রফিজল বাংলাবাজারে তার মেয়ে পারভিনের বাড়িতে যান।

সোমবার দুপুরে দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন। তালতলি এলাকায় এসে রিকশায় ওঠার সময় একটি ট্রলি তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৫টার দিকে তিনি মারা যান। ভোলা মডেল থানার ওসি (তদন্ত) মো. মনির হোসেন মিয়া তথ্য নিশ্চিত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে পথে লাশ হলেন বাবা

প্রকাশের সময় : 01:20:17 pm, Tuesday, 21 July 2020