ভোলায় মাজেদের লাশ না পাঠানোর দাবিতে এমপি’র নেতৃত্বে মিছিল ও সমাবেশ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় মাজেদের লাশ না পাঠানোর দাবিতে এমপি’র নেতৃত্বে মিছিল ও সমাবেশ

ভোলায় মাজেদের লাশ না পাঠানোর দাবিতে এমপি’র নেতৃত্বে মিছিল ও সমাবেশ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ভোলার বোরহানউদ্দিনে মৃত্যুদন্ড কার্যকরের পর বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি ক্যাপ্টেন (বহিস্কৃত) আব্দুল মাজেদের লাশ ভোলার মাটিয়ে না পাঠানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার বোরহানউদ্দিন পৌর শহরে বিকাল সাড়ে ৫ টার দিকে ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুলের নেতৃত্বে সামাজিক দূরত্ব বজায় উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ওই মিছিল করে। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে সমাবেশ করে।

 

সমাবেশে সাংসদ আলী আজম মুকুল স্বরাস্ট্র মন্ত্রীর কাছে ক্যাপ্টেন (বহিস্কৃত)আব্দুল মাজেদের লাশ ভোলার মাটিয়ে না পাঠানোর দাবি জানিয়ে বলেন, কুখ্যাত ওই খুনির ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে ভোলা কলঙ্ক মুক্ত হতে যাচ্ছে। ওই কলঙ্কিত ব্যক্তির ভোলার মাটিতে দাফন এলাকাবাসী কখনোই মেনে নিবেনা। তারপরও যদি তাঁর লাশ ভোলায় পাঠানো হয় তাহলে করোনার ভয়াবহ পরিস্থিতির মধ্যেও আমার নেতৃত্বে ভোলাবাসী ওই লাশ মেঘনা নদীতে নিক্ষেপ করবে। ওই সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. রফিকুল ইসলাম সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এছাড়া শনিবার স্বরাস্ট্রমন্ত্রী বরাবরে ক্যাপ্টেন(বহিস্কৃত)আব্দুল মাজেদের লাশ ভোলার মাটিয়ে না পাঠানোর দাবি জানিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত আবেদেন পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD