সংবাদ শিরোনাম:

ভোলায় মাছ ধরতে নেমে সাপের কামড়ে যুবকের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 04:46:56 pm, Saturday, 11 July 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্র‌তি‌নি‌ধি॥ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়‌নের ১নং ওয়া‌র্ডে মোঃ তাজউদ্দীন (৩০) নামে এক যুবকের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। শনিবার সকালে ভোলা সদর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত তাজউদ্দীন পশ্চিম ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আবু মাঝি বাড়ির মোঃ মোতালেব খানের ছেলে।

স্থানীয় সূ‌ত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে তাজউদ্দীন পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়া এলাকার একটি জলাধারে জাল নিয়ে মাছ ধরতে নামে। এ সময় তাকে সাপে কামড় দিলে তিনি অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিলে পরিবারের সদস্যরা প্রথমে ওঁঝা ডেকে আনে।

প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে ওঁঝারা তাজউদ্দিনকে সুস্থ্য করতে ব্যর্থ হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাজউদ্দীনকে ভোলা সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভোলা সদর ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় মাছ ধরতে নেমে সাপের কামড়ে যুবকের মৃত্যু

প্রকাশের সময় : 04:46:56 pm, Saturday, 11 July 2020