সংবাদ শিরোনাম:

ভোলায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত: আহত ৩

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:10:13 pm, Monday, 11 January 2021
  • 23 সংবাদটি দেখা হয়েছে

চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে ট্রাকচাপায় মো. এরশাদ আলী (৫২) নামে এক প্রধান শিক্ষক মারা গেছেন। আহত হয়েছেন ২ নারীসহ ৩ জন।

সোমবার (১১ জানুয়ারি) দুপুরে চরফ্যাশনের শশীভূষণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত এরশাদ আলী দক্ষিণ মাদ্রাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দক্ষিণ মাদ্রাজ গ্রামের মৃত হাসেম মাঝির ছেলে।

এ ঘটনায় মনির, ফাতেমা ও তানিয়া নামে ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মনির ও তানিয়ার বাড়ি উপজেলার জাহানপুর ইউনিয়নে অপরজন ফাতেমার বাড়ি ভোলা সদরে বলে হাসপাতাল সূত্র জানা গেছে। আহত মনিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রধান শিক্ষক এরশাদ আলীসহ আহত ৩ জনই অটো রিকশার যাত্রী ছিলেন। হঠাৎ করে চরফ্যাশন থেকে দ্রুতগামী ট্রাক অটো রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই এরশাদ আলী মারা যান।

চরফ্যাসন থানার ওসি মো. মনির হোসেন মিয়া জানান,‘আহতদের চরফ্যাশন ও বরিশালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করা হয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় ট্রাকচাপায় প্রধান শিক্ষক নিহত: আহত ৩

প্রকাশের সময় : 09:10:13 pm, Monday, 11 January 2021