ভোলায় ঝড়ের কবলে নিহত জেলে পরিবারকে আর্থিক অনুদান প্রদান Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ঝড়ের কবলে নিহত জেলে পরিবারকে আর্থিক অনুদান প্রদান

ভোলায় ঝড়ের কবলে নিহত জেলে পরিবারকে আর্থিক অনুদান প্রদান

জেলে
জেলে পরিবারকে আর্থিক অনুদান প্রদান




ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে গত বছর বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে নিহত জেলে মো. কবিরের পরিবারকে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেছে উপজেলা মৎস্য অফিস। বুধবার সকালে উপজেলায় প্রথমবারের মতো মৎস্য অধিদপ্তরের বরাদ্দের ওই টাকা কবিরের স্ত্রী পিয়ারা বেগমের হাতে হস্তান্তর করেন, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো. বশির গাজী ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এএফএম নাজমুস সালেহীন। ওই সময় গঙ্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম রিয়াজ উপস্থিত ছিলেন।

 

 

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার এএফএম নাজমুস সালেহীন জানান, ঝড়ের কবলে পড়ে নিহত কবির গত বছরের সেপ্টেম্বর মাসের ৬ তারিখে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলার ডুবিতে মারা যান। তাঁর বাড়ি উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামে। তিনটি শিশু সন্তান নিয়ে তাঁর স্ত্রী পিয়ারা বেগম মানবেতর জীবনযাপন করছিলো। তিনি আরো জানান, এ ধরনের আর্থিক সহায়তা উপজেলায় এই প্রথম। ভবিষ্যতে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD