ভোলায় জাহাজের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় জাহাজের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু

ভোলায় জাহাজের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু

ভোলায় জাহাজের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু




ভোলা প্রতিনিধি॥ ভোলার মনপুরায় বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারে জাহাজের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক জেলে নিখোঁজ রয়েছেন।

 

 

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে চট্টগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন গভীর সমুদ্রে এ ঘটনা ঘটে। ওই ট্রলারে ১১ জন জেলে ছিলেন।

 

 

নিহতরা জেলেরা হলেন-মো. রুবেল (২৭) ও মো. মাফু (২৮)। তাদের বাড়ি মনপুরা উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন ও দাসেরহাট গ্রামে। অপর নিখোঁজ জেলে হলেন-উপজেলার হাজীরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের মজিবুল হকের ছেলে মো. মিজানুর রহমান (৩৬)।

 

 

জানা গেছে, শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৪ টার দিকে গিয়াস উদ্দিন মাঝির ট্রলারে থাকা জেলেরা চট্টগ্রামের গ্যাসফিল্ড সংলগ্ন গভীর সাগরে মাছ শিকার করছিলেন। এই সময় একটি জাহাজ ট্রলারে পেছনে ধাক্কা দেয়। তাৎক্ষণিক ট্রলারটি ডুবে যায়। এই সময় পাশে থাকা মনপুরার কামাল মাঝির ট্রলার ডুবে যাওয়া ট্রলারের ৮ জেলেকে উদ্ধার করে। পরে মৃত অবস্থায় দুই জেলের লাশ উদ্ধার করে। এখনও এক জেলে নিখোঁজ রয়েছেন।

 

 

এই ব্যাপারে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদ আহমেদ জানান, ট্রলারডুবির ঘটনায় দুই জেলের মৃত্যু হয়েছে ও এক জেলে নিখোঁজ রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD