ভোলায় ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

ভোলায় ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত

ভোলায় ছুরিকাঘাতে ব্যবসায়ী আহত




ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার পৌরসভার ৭ নং ওয়ার্ডে উকিল পাড়া এলাকায় চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী আলামিন ইমন। ৫ আগস্ট শনিবার দুপুর দুইটার দিকে উকিলপাড়া মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

 

 

ছুরিকাঘাতে গুরুতর আহত ব্যবসায়ী আলামিন ইমন বলেন ইনু উকিলপাড়ার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে সব সময় চাঁদা দাবি করে। আমার কাছেও সে কয়েকদিন ধরে চাঁদা দাবি করে আসছিল এবং এর চাঁদা চাওয়ার বিষয়কে কেন্দ্র করে আমার সাথে গত ২ আগস্ট কথা কাটাকাটি হয় ও আমাকে হুমকি দেয়।

 

 

৫ আগস্ট দুপুরে আমি যোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে সে আবার আমার কাছে টাকা দাবি করে। আমি টাকা দিতে অস্বীকৃতি জানালে ইনু একটি ছুরি নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে ও আমাকে ক্ষতবিক্ষত করে। আমি হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।

 

 

হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আলামিন ইমনকে প্রথমে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এ হামলার ঘটনায় উকিলপাড়া ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

 

 

৫ আগস্ট সন্ধ্যা সাতটার দিকে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেনের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ঘটনার সাথে সাথে আমরা একজনকে গ্রেপ্তার করেছি ও বিষয়টি তদন্ত করে দেখছি কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা গ্রহণ করবো।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD