বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ভোলায় ছাত্রলীগ নেতার স্কুল ব্যাগে গাঁজাবোঝাই! বহিষ্কার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:14:12 pm, Tuesday, 18 January 2022
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাতকে দুই কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। গাঁজাসহ আটকের ঘটনায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) তাকে মাদক মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে সোমবার দুপুরে ভোলার ইলিশা ফেরিঘাট এলাকার বেড়িবাঁধের ওপর থেকে ইয়াছিন আরাফাত ও জুয়েল নামের দুই যুবককে আটক করে ইলিশা ফাঁড়ির পুলিশ। এ ঘটনায় সোমবার রাতেই সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফাহিম খন্দকার রাকিব ও সাধারণ সম্পাদক এম আর হ্যাভেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ইয়াছিন আরাফাতকে ইলিশা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকায় ইয়াছিন আরাফাতকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. মিজানুর রহমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবে।

ভোলা সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. ফরিদ জানায়, সোমবার দুপুরের দিকে ভোলার ইলিশা ফেরিঘাটে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময় বেড়িবাঁধের ওপর থেকে মো. জুয়েল মিজি নামের এক যুবককে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি স্কুল ব্যাগে দুই কেজি গাঁজা পাওয়া যায়। তাকে জিজ্ঞাসাবাদে তিনি এই গাঁজা ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের শরিফুল ইসলামের ছেলে ইয়াছিন আরাফাতকে দেওয়ার জন্য এনেছেন বলে স্বীকার করেন।

পরে জুয়েলের মাধ্যমে আরাফাতের সঙ্গে যোগাযোগ করা হয়। আরাফাত তাকে গাঁজা নিয়ে গুপ্তমুন্সি এলাকায় যেতে বলেন। সেখানে জুয়েল সেখানে গিয়ে ইয়াছিন আরাফাতের হাতে গাঁজাভর্তি ব্যাগ দিলে পুলিশ গিয়ে দুজনকেই আটক করে। পরে উভয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ভোলায় ছাত্রলীগ নেতার স্কুল ব্যাগে গাঁজাবোঝাই! বহিষ্কার

প্রকাশের সময় : 07:14:12 pm, Tuesday, 18 January 2022