সংবাদ শিরোনাম:

ভোলায় চাকরি বাঁচাতে রাস্তায় নেমে সন্তান হারালেন মা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:19:47 am, Monday, 4 May 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ কাজে যোগ দিতে ভোলা থে‌কে সন্তানকে নিয়ে চট্টগ্রামে উদ্দেশে রওনা হন মা। কিন্তু প‌থে ঘাতক ট্রা‌ক কেড়ে নিলো ১২ বছর বয়সী সন্তান হাসানের প্রাণ। রোববার (৩ মে) বি‌কে‌লে চট্টগ্রামে যাওয়ার প‌থে ভোলার ইলিশা ফে‌রিঘা‌টে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

‌নিহত হাসান ভোলার চরফ্যাশন উপ‌জেলার নীলকমল ইউনিয়‌নের মো. কামাল হো‌সে‌নের ছে‌লে।ইলিশা পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের ইনচার্জ এসআই রতন কুমার শীল জানান, ওই শিশু‌টির মা ও খালা চট্টগ্রা‌মের এক‌টি গা‌র্মেন্টসে চাক‌রি ক‌রেন। ক‌রোনাভাইরা‌সের কার‌ণে গা‌র্মেন্টস বন্ধ থাকায় তারা গ্রা‌মের বা‌ড়ি চ‌লে আসেন।  রোববার তারা আবার কর্মস্থ‌লের উদ্দেশে শিশু‌টির নানার সঙ্গে রওনা হন। ইলিশা ফে‌রিঘা‌টে তারা ফে‌রি‌তে ওঠার প্রস্তু‌তি নি‌চ্ছিলেন। ওই সময় এক‌টি ট্রাক ফে‌রি‌তে উঠ‌তে গিয়ে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে শিশুটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। এছাড়া তার নানা আব্দুল মা‌লেক আহত হন। তি‌নি আরও জানান, আমরা ঘটনাস্থল থে‌কে ট্রাকসহ চালক ক‌বিরুল ইসলামকে আটক ক‌রে‌ছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় চাকরি বাঁচাতে রাস্তায় নেমে সন্তান হারালেন মা

প্রকাশের সময় : 01:19:47 am, Monday, 4 May 2020