বিজ্ঞপ্তি :
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প
সংবাদ শিরোনাম:

ভোলায় খাল থেকে শিকার করা পাঁচটি বিলুপ্ত কড়ি কাইট্টা’ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:04:08 pm, Friday, 29 January 2021
  • 1 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলায় বিক্রির উদ্দেশ্যে মাছ ধরার বর্শা দিয়ে খাল থেকে শিকার করা পাঁচটি বিলুপ্ত প্রায় ‘কড়ি কাইট্টা’ প্রজাতির কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার দুপুরে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের মাতব্বর বাড়ির খাল এলাকা থেকে কচ্ছপগুলো আহত অবস্থায় উদ্ধার করা হয়। তবে বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পালিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে কচ্ছপগুলো পুকুরে অবমুক্ত করা হয়।

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র বর্শা দিয়ে খাল থেকে কচ্ছপ শিকার করে বিক্রি করে আসছিলো। গোপন সংবাদ পেয়ে বন বিভাগের একটি দল চরসামাইয়া শান্তির হাট মাতব্বর বাড়ির খাল এলাকায় অভিযান চালায়।

এ সময় বন কর্মীদের উপস্থিতি টের পেয়ে শিকার করা পাঁচটি ‘কড়ি কাইট্টা’ প্রজাতির কচ্ছপ ফেলে রেখে শিকারিরা পালিয়ে যায়। পরে কচ্ছপগুলোর প্রাথমিক চিকিৎসা শেষে সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্রের পুকুরে অবমুক্ত করা হয়।

ওয়াইল্ডলাইফ কনজারভেশন সোসাইটির কো-অর্ডিনেটর ও বন্যপ্রাণী গবেষক সামিউল মোহসেনিন ই-মেইলের মাধ্যমে ছবি দেখে জানান, কচ্ছপগুলোর ইংরেজী নাম ‘Indian roofed turtle’ এবং বৈজ্ঞানিক নাম ‘Pangshura Tecta’। এই প্রজাতির কচ্ছপ বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে পাওয়া যায়।

তিনি বলেন, এভাবে কচ্ছপ শিকার করা খুবই দুঃখজনক বিষয়। কারণ এরা মানুষের জন্য এখন প্রকৃতি থেকে প্রায় বিলুপ্তির পথে। তাই বন্যপ্রাণী রক্ষা করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

ভোলায় খাল থেকে শিকার করা পাঁচটি বিলুপ্ত কড়ি কাইট্টা’ উদ্ধার

প্রকাশের সময় : 09:04:08 pm, Friday, 29 January 2021