বিজ্ঞপ্তি :
কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই
সংবাদ শিরোনাম:

ভোলায় কান্না করায় শিশুকে ডোবায় ছুড়ে ফেলে দিল ডাকাত দল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:06:53 pm, Wednesday, 7 July 2021
  • 3 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউপির পাঙ্গাশিয়া গ্রামে ডাকাতি করতে এসে ৩ মাসের এক শিশুকে ডোবার পানিতে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার রাত আড়াইটায় পাঙ্গাশিয়া গ্রামের অটোচালক মঞ্জুর আলমের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু মঞ্জুর আলম ও শাহনাজ বেগম দম্পতির সন্তান। তাদের ৩ বছর বয়সী আরো একটি কন্যা সন্তান রয়েছে।

জানা যায়, রাতে ঘরের সামনের দরজা খুলে ৪ জন ডাকাত ঘরে প্রবেশ করে। যাদের সবার শরীর কালো পোশাক পরা ছিল। ঘরে প্রবেশ করার বিষয়টি টের পান মঞ্জুরের স্ত্রী শাহনাজ বেগম। ডাকাতরা শাহানাজের হাত-পা ও মুখ বেঁধে ফেলে রাখে। এ সময় শাহানাজের ৩ মাসের ঘুমন্ত শিশু মারিয়া সজাগ হয়ে কান্নাকাটি শুরু করে।

শাহনাজ বেগম আলমারির চাবি দিতে দেরি করায় ডাকাতরা শিশু মারিয়াকে ঘরের পেছনের ডোবায় ফেলে দেয়। এর মধ্যে ঘর মালিক মঞ্জুর ও তার মা সজাগ হলে ডাকাতরা চলে যায়। যাওয়ার আগে ১ ভরি স্বর্ণালংকার ও নগদ এক হাজার ৩০০ টাকা নিয়ে যায়।

অপরদিকে ডাকাতরা চলে যাওয়ার পর স্বামী শাশুড়ির সহায়তায় মুক্ত হয়ে ডোবা থেকে মেয়ে মরদেহ উদ্ধার করে। বুধবার সকালে বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন পুলিশকে জানায়।

ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ মর্গে পাঠায়। ওসি এনায়েত হোসেন তদন্তের মাধ্যমে দ্রুত আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Facebook

কাশিপুরে ককটেল ফাটিয়ে জয় বাংলা স্লোগান

ভোলায় কান্না করায় শিশুকে ডোবায় ছুড়ে ফেলে দিল ডাকাত দল

প্রকাশের সময় : 10:06:53 pm, Wednesday, 7 July 2021