সংবাদ শিরোনাম:

ভোলায় এক নারীর মৃত্যুর খবর শুনে আরেক নারীর মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 03:03:17 am, Friday, 6 March 2020
  • 14 সংবাদটি দেখা হয়েছে

চরফ্যাশন প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন পৌরসভা ৭ নাম্বার ওয়ার্ডের একটি বাসায় দুই নারীর মৃত্যু হয়েছে। বুধবার রাতে এদের মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে। নিহতরা হলেন- চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের ফারুক হাওলাদারের স্ত্রী মাহিনুর বেগম (৪৫) এবং লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের চরছকিনা গ্রামের আব্দুর রহমানের স্ত্রী মুক্তা (২৫)। এরা সম্পর্কে খালা ও বোনের মেয়ে।

নিহত মাহিনুরের জামাতা আবু মিয়া জানান, তার বাসা চরফ্যাশন পৌরসভা ৭ নাম্বার ওয়ার্ডে। কিছুদিন আগে শাশুড়ি মাহিনুর তার বাসায় বেড়াতে আসেন। বুধবার তার স্ত্রীর খালাতো বোন মুক্তা অসুস্থতাজনিত কারণে চিকিৎসক দেখাতে তার বাসায় আসেন। সন্ধ্যায় মুক্তা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়। এ সময় বোনের মেয়ের মৃত্যু সংবাদ শুনে তার শাশুড়ি মাহিনুর অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। চরফ্যাশন থানার ওসি শামসুল আরেফীন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় এক নারীর মৃত্যুর খবর শুনে আরেক নারীর মৃত্যু

প্রকাশের সময় : 03:03:17 am, Friday, 6 March 2020