সংবাদ শিরোনাম:

ভোলায় অন্তঃসত্ত্বা গৃহবধুকে শ্বশুর বাড়িতে নির্যাতন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 01:21:40 am, Sunday, 11 October 2020
  • 11 সংবাদটি দেখা হয়েছে

চরফ্যাশন প্রতিনিধি॥ দেবর,ননদ,শ্বাশুরী ও ননদের ছেলে কর্তৃক গৃহবধুকে স্বশুর বাড়িতে নির্যাতনের অভিযোগ উঠেছে।চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চর ফকিরা গ্রামের বাসিন্দা তাজুল ইসলামের মেয়ে জান্নাতের বিয়ে হয় ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ১নং ওয়ার্ডের আবুল কাশেম মাঝির ছেলে ফিরোজের সাথে। স্বামী নদীতে থাকায় অন্তঃসত্ত্বা স্ত্রী জান্নাত বাজার থেকে ননদের স্বামী রইজলের রিকশায় করে বাড়িতে আসায় ননদ জাহানারা ভাইয়ের স্ত্রী জান্নাতকে সন্দেহ পূর্বক বিভিন্নভাবে জেরা করে।

এক পর্যায়ে বাদ বিবাদে জড়িয়ে পড়ে মারধর করে। এঘটনা ঘটে গত ৪ অক্টোবর রবিবার রাতে স্বামী ফিরোজ মাঝির বাড়িতে। পরদিন সোমবার সকালেও ননদ জাহানারা ভাইয়ের স্ত্রী জান্নাতের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়। এসময় জান্নাতের দেবর শাকিল, শ্বাশুড়ি কুলসুম বেগম,ননদ জাহানারা ও তার ছেলে সোহাগ এলোপাথারি মারধর করে আহত করে বলে অভিযোগ করেন চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন জান্নাত বেগম।

তিনি আরও জানান, ঘটনার ৩দিন পর গত ৭ অক্টোবর খবর শুনে চরফ্যাশন থেকে আমার তিন ভাই ও বোন আমাকে দেখতে আমার স্বশুর বাড়ি আসলে ওই এলাকার সড়কে তাদেরকে আকস্মিক লাঠিসোটা দিয়ে মারধর ও দেশিও দা দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা পয়সাসহ একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন নিয়ে যায় আমার দেবর শাকিল ও ননদের ছেলে সোহাগসহ আরো তিন চারজন।

এসময় জান্নাতসহ ৫জন আহত হয় বলে সূত্রে জানা যায়। আহতরা হলেন, চরফ্যাশন হাজারিগঞ্জ ইউনিয়নের চরফকিরা ৫নং ওয়ার্ডের তাজুল ইসলাম মিয়ার ছেলে সালাউদ্দিন (৪২) আলাউদ্দিন (৪৫) ফাতেমা (৪৩) ও মোসলেহউদ্দিন (৩৮)। এসময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে চরফ্যাশন পাঠালে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হন। এবিষয়ে তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় অন্তঃসত্ত্বা গৃহবধুকে শ্বশুর বাড়িতে নির্যাতন

প্রকাশের সময় : 01:21:40 am, Sunday, 11 October 2020