ভোলায় অগ্নিকান্ডে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলায় অগ্নিকান্ডে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি

ভোলায় অগ্নিকান্ডে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি




ভোলা প্রতিনিধি॥ ভোলায় একটি চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে ৬০ থেকে ৭০টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের বাণিজ্যিক বন্দর সেন্ট্রাল বাজারে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কামালের চায়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ৬০-৭০টি দোকানে ছড়িয়ে পড়ে। ওই সময় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ভোলা সদর ও বোরহানেউদ্দিন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।

বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, খবর পেয়ে আমরা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছাই। অগ্নিকাণ্ডে ৬০-৭০টি দোকান পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় ২ কোটি টাকা হতে পারে। ক্ষতিগ্রস্তদের তালিকা আজ তৈরি করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD