সংবাদ শিরোনাম:

ভোলার মেঘনায় কোস্টগার্ড-জলদস্যু গোলাগুলি

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:38:13 pm, Monday, 7 June 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

ভোলা প্রতিনিধি॥ ভোলার মেঘনা নদীর বিচ্ছিন্ন মদনপুর চরে কোস্টগার্ড ও জলদস্যুদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ ৩ জলদস্যুকে আটক করে কোস্টগার্ড সদস্যরা।

সোমবার বিকালে চালানো এ অভিমানে দস্যুদের কাছ থেকে ৩টি দেশীয় পিস্তল, ২টি রামদা এবং ২টি করাত উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, জাহাঙ্গীর বাহিনী প্রধান জাহাঙ্গীর (৪৫), আবদুর রহিম (৪৭) ও নুরে আলম (৪০)। তাদের বাড়ি ভোলা সদর  উপজেলার বিভিন্ন ইউনিয়নে।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট এসএম তাহসিন রহমান জানান, দুর্ধর্ষ জলদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মেঘনায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল মেঘনার মদনপুর চরে অভিযান চালায়।

এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি চালায়। কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। ১২ থেকে ১৫ রাউন্ড গুলির এক পর্যায়ে ধাওয়া করে ৩ জলদস্যুকে অস্ত্রসহ আটক করা হয়।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় ডাকাতি এবং অস্ত্র ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান কোস্টগার্ড কর্মকর্তা তাহসিন রহমান।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলার মেঘনায় কোস্টগার্ড-জলদস্যু গোলাগুলি

প্রকাশের সময় : 08:38:13 pm, Monday, 7 June 2021